নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নেতৃত্বে মনির-মোহাম্মদ আলী
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যকালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এমএসএ মনির এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
প্রতিটি পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বারের সংবিধানের ২৬(এফ) ধারা অনুযায়ী সকল প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার কর উপদেষ্টা মো. আজিজুর রহমান মিঠু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর উপদেষ্টা মো. আলী জিন্নাহ খান, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মিটু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান লিংকন, ট্রেজারার কর উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান, লাইব্রেরি সেক্রেটারি কর উপদেষ্টা মো. নাজমুল হক, কালচারাল সেক্রেটারি কর উপদেষ্টা মো. রাকিব হোসেন, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি কর উপদেষ্টা প্রণব কুমার রায়, লিগ্যাল এইড সেক্রেটারি অ্যাডভোকেট মো. জুবের আলম জীবন এবং ইনফরমেশন টেকনোলজি সেক্রেটারি অ্যাডভোকেট আক্তারুজ্জামান।
এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল জলিল দেওয়ান, অ্যাডভোকেট রতন কান্তি ধর, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন (১), অ্যাডভোকেট এইচ এম মাহাবুবুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন, অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, কর উপদেষ্টা মো. নাসির উদ্দিন (২) এবং অ্যাডভোকেট মো. ওয়াসীম আকরাম।





































