১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৭, ১৮ জুলাই ২০২৬

অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় জার্নালিস্ট ইউনিটির দোয়া

অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় জার্নালিস্ট ইউনিটির দোয়া

অসুস্থ সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে সাধারণ সভা শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে কবি ও সাংবাদিক এবং কাব্যছন্দ পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এএসএম এনামুল হক প্রিন্স ও সাংবাদিক নুরুজ্জামান কাওসারসহ অসুস্থ সকল সাংবাদিকের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মোনাজাতে ইউনিটির সদস্য মো. শাহ আলম, শাহ আলম তালুকদার, মো. আসলাম মিয়া, এইচএম সেকান্দার মাস্টার, মোজাম্মেল হোসেন লিটন, এসআর হায়দার রানা, কাজী আনিসুল হক হীরা, সাজ্জাদ আহমেদ খোকন ও মো. আবুল কালাম সরদার উপস্থিত ছিলেন।

এছাড়া কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগারের সদস্য সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক জসিম উদ্দিন, কণ্ঠশিল্পী রিয়া খান, উজ্জ্বল ও তারেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।

সর্বশেষ

জনপ্রিয়