খেলাফত মজলিসের দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচি ‘দাওয়াত ও গণসংযোগ মাস-২০২৬’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের বন্দর থানা পূর্ব শাখার সভাপতি মুফতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সোনারগাঁ থানা সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমদ ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদসহ অন্য নেতারা।





































