১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ১৭ নভেম্বর ২০২৬

ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ দেখতে চাই: আবদুল জব্বার

ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ দেখতে চাই: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, ‘আগামী দিনে আমরা ইসলামের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ দেখতে চাই। আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকতে পারে, তবে আল-কুরআন ও রাসুলের (সা.) আদর্শের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবতার কল্যাণ নিশ্চিত করতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই।’

সোমবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা ফুটবল খেলার মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও আলেম-ওলামাদের ভূমিকা প্রসঙ্গে আবদুল জব্বার বলেন, প্রশাসনের কিছু বাধ্যবাধকতা থাকলেও তারা একপর্যায়ে বুঝতে পেরেছেন, কুরআনের মাহফিল বন্ধ করে অতীতে কেউ ভালো কিছু অর্জন করতে পারেনি। সরকারি দল ও অন্যান্য আলেম-ওলামাদের সঙ্গে অতীতে কিছুটা দূরত্ব তৈরি হলেও বর্তমানে তাঁরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাহফিলে যুক্ত হচ্ছেন।

মেয়র প্রার্থী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তিনি এখানে কোনো মেয়র প্রার্থী হিসেবে আসেননি। কুরআনের প্রতি ভালোবাসা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যেই মাহফিলে উপস্থিত হয়েছেন।

রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘৩৬ জুলাইয়ের এক নতুন বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম।’

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও মুক্তি নিশ্চিত করার একমাত্র পথ হলো আল-ইসলাম। যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গনির্বিশেষে সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। এ প্রসঙ্গে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনা সনদ ও ইসলামী রাষ্ট্রব্যবস্থার উদাহরণ তুলে ধরেন।

নেতৃত্ব ও ন্যায়বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পরিবর্তে অনেক সময় নেতারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন। তবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালিত হলে সেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

মাহফিল সফল করতে সহযোগিতা করায় প্রশাসন ও স্থানীয় আলেম-ওলামাদের ধন্যবাদ জানান মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়