সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফরে এমপি আল আমিন
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্য সফরে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
আগামী ১৬ থেকে ২০ নভেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।





































