০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৫, ৭ নভেম্বর ২০২৬

সাগরের নেতৃত্বে ঢাকার র‍্যালিতে যুবদলের নেতাকর্মীরা

সাগরের নেতৃত্বে ঢাকার র‍্যালিতে যুবদলের নেতাকর্মীরা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি আয়োজিত র‍্যালিতে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া এ র‍্যালিতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর যুবদল নেতা রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় যুবদলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দিবসটির কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হন।

সর্বশেষ

জনপ্রিয়