সানির নেতৃত্বে ঢাকার র্যালিতে নারায়ণগঞ্জ জাসাসের নেতাকর্মীরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।
আনিসুল ইসলাম সানি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।





































