৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন: বদু
হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, “৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দিন এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার দিন। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টও একইভাবে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সেই অপশক্তি পরাজিত হয়েছে।”
শনিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির মল্লিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, মজিবর রহমান, ওমর ফারুক খান, হানিফ সর্দার, মিঠু ও মো. রফিক।





































