সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মহানগরী জামায়াতের শোক
নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন গভীর শোক সমবেদনা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।





































