২০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৭, ২০ জুন ২০২৬

চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নারায়ণগঞ্জ সদরে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাকচাপায় এক ভ্যান চালক মারা গেছেন। শনিবার (২০ জুন) সকাল দশটার দিকে উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

নিহতের নাম দুলাল মিয়া। ৫৮ বছর বয়সী দুলাল কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি থাকতেন ডেমরার ডগাইর এলাকায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই করে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন দুলাল। এ সময় শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির নাম লেখা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ট্রাকচাপায় মারা যান ভ্যানচালক দুলাল।

ঘটনার পর ট্রাকটি চালিয়ে চালক পালিয়ে যান বলেও জানান ওসি সাজেদুর।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও তার চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়