ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন
নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেট বণিক সমিতির অতিরিক্ত সাধারণ সভা ও নির্বাচনী সভায় ২০২৬–২০২৯ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নারায়ণগঞ্জস্থ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতি সাধারণ সদস্যদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্যানেল বা একক পদের জন্য প্রস্তাব আহ্বান করলে জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করা হয়। খাজা আজিজুল হক প্রস্তাবটি পাঠ করেন এবং উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে তা গ্রহণ করেন। দ্বিতীয় কোনো প্রস্তাব না থাকায় সভার সভাপতি জিয়াউল হক জুয়েলের প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সিদ্দিক ভূইয়া, ডা. টি.আই.এম নুরুন্নবী ও আশরাফুর রহমান পাপ্পু।
সাধারণ সম্পাদক হয়েছেন খাজা আজিজুল হক এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. রমিজ উদ্দিন রমু ও নোমান ইবনে আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক জুয়েল এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ফেরদৌস ভূইয়া এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন।
প্রচার সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন রায়হান। এছাড়া ২১ সদস্যের কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন, আশরাফ উদ্দিন আহমেদ, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, সতীশ রঞ্জন দেবনাথ, শংকর চন্দ্র সাহা, ডা. এ. এইচ. এম আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, শেখ কামরুল হাসান ইকরাম, আরিফ ইশতিয়াক আদনান।
সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের ব্যবসায়িক স্বার্থ ও ঐক্য বজায় রেখে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।





































