সোনারগাঁয়ে শিশুদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের খেলা দেখলেন
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেছে সোনারগাঁয়ের স্কুলগামী শিশুরা।
শনিবার (২০ জুন) সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। তিনি কোমলমতি শিশুদের সঙ্গে বসে ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং তাদের খেলাধুলায় উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
এদিকে সোনারগাঁয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এ অংশ নেন জেলা প্রশাসক।
দু'টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ।





































