বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-২
নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৯ জুন) রাতে বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার রুহুল আমিনের ছেলে রাশেদ (৪২) ও একই থানার সেলসারদী এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে তানজিম (৩২)।
পরে গ্রেপ্তারকৃতদের শনিবার (২০ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।





































