১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত এমপি কালাম-দিপু-আজাদ-মান্নানকে খোরশেদের অভিনন্দন

নবনির্বাচিত এমপি কালাম-দিপু-আজাদ-মান্নানকে খোরশেদের অভিনন্দন

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ ও আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় খোরশেদ বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে বিএনপির দুই-তৃতীয়াংশ আসনে বিজয় প্রমাণ করে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থাশীল।

তিনি আরও বলেন, নির্বাচিত সাংসদদের নেতৃত্বে একটি আধুনিক, বাসযোগ্য, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গঠনে দলের নেতাকর্মীরা নিবেদিতভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও চারবার নির্বাচিত সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে নবীন-প্রবীণ সকল সাংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারায়ণগঞ্জ সারাদেশে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন খোরশেদ।

সর্বশেষ

জনপ্রিয়