০৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ৯ জুলাই ২০২৬

আপডেট: ২০:০৪, ৯ জুলাই ২০২৬

শুক্রবার নজরুলের জন্মজয়ন্তীতে উন্মেষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার নজরুলের জন্মজয়ন্তীতে উন্মেষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উন্মেষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী এবং তাঁর কালজয়ী গান ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলার পরীক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় কবিকে স্মরণ করে আলোচনায় অংশ নেবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও চিন্তক মফিদুল হক এবং লেখক, শিল্পী ও সংস্কৃতি সংগঠক রফিউর রাব্বি।               এছাড়া অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হবে।

উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়