১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ১৬ জুলাই ২০২৬

পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির অভিযোগে মোহাম্মদ হেলাল নামে এক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১০ কেজির বেশি পিরানহা মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর মাছ ঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের ভ্রাম্যমাণ আদালত বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় আড়তদারের ম্যানেজারকে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, জব্দ করা পিরানহা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়