১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জুলাই ২০২৬

রথযাত্রীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করল টিম খোরশেদ

রথযাত্রীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করল টিম খোরশেদ

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী রথযাত্রীদের সেবা ও সহযোগিতায় বোতলজাত পানি বিতরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর গলাচিপা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠন দুটির স্বেচ্ছাসেবকরা সহস্রাধিক রথযাত্রীর মাঝে পানি বিতরণ করেন। প্রচণ্ড গরমের মধ্যে এ উদ্যোগে স্বস্তি পান রথযাত্রীরা।

এ সময় টিম খোরশেদের টিম লিডার ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়কের পক্ষে সংগঠনটির সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল বলেন, ‘নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করি। আজকের এই কর্মসূচি সেই ধারাবাহিকতারই একটি অংশ।’

তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যাবে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।

সর্বশেষ

জনপ্রিয়