১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ১৬ জুলাই ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ফতুল্লায় গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় গাঁজাসহ মো. নাজমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযানে দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে নাজমুলকে গাঁজাসহ আটক করা হয়। তিনি নেত্রকোনার আটপাড়া থানার বাওশি এলাকার বাবুল মিয়ার ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়