১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৯, ১৬ জুলাই ২০২৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি হর্ন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়