০৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৬, ৯ জুলাই ২০২৬

দৈনিক সংগ্রামের উদ্যোগে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা

দৈনিক সংগ্রামের উদ্যোগে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দৈনিক সংগ্রাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) নগরীর চাষাড়া এলাকার একটি মিলনায়তনে দৈনিক সংগ্রামের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সংগ্রামের ম্যানেজিং ডিরেক্টর মোবারক হোসেন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ মমিনুল হক সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন এবং মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক সংগ্রাম দেশের মাটি ও মানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, অতীত সরকারের সময়ে বিভিন্নভাবে দৈনিক সংগ্রামের প্রকাশনা ও প্রচারসংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে পত্রিকাটির প্রচারসংখ্যা বৃদ্ধি এবং দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়