২৩ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ২৩ জুন ২০২৬

আপডেট: ২১:৩৬, ২৩ জুন ২০২৬

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় নগরীর কিল্লারপুল এলাকায় অবস্থিত কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও লেক্সল নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আহমেদ তনিম।

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী খালিদুজ্জামান ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জীবনের পরবর্তী ধাপে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়