২৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ জুন ২০২৬

আপডেট: ১৯:৪৮, ২৪ জুন ২০২৬

মেহেদী হত্যার বিচার দাবিতে বন্দরে মৃত্যুবার্ষিকী পালন

মেহেদী হত্যার বিচার দাবিতে বন্দরে মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের বন্দরে স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম কাজী মেহেদী হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (২৪ জুন) বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহী মসজিদ বিচার কমিটির সচিব ও মরহুমের বড় ভাই খালেদ সাইফুল্লাহ। সঞ্চালনা করেন বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বক্তারা বলেন, ঘটনার এক বছর অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী, বন্দর থানা যুবদল নেতা পারভেজ খান, বিএনপি নেতা মোশতাকুর রহমান, মো. স্বপন, যুবদল নেতা বাবু সিকদার, রুবেল, কিবরিয়া, ইসলামী আন্দোলন নেতা নুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মরহুম কাজী মেহেদী হাসানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালমান রাফিকী। এসময় তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়