প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টার এপিএস হলেন বন্দরের ফিরোজ মিয়া
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ-উর-রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ-উর-রহমান তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে মোহাম্মদ ফিরোজ মিয়াকে নিয়োগের অভিপ্রায় ব্যক্ত করেছেন।
মোহাম্মদ ফিরোজ মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. রমিজ উদ্দিন ও ফিরোজা বেগমের সন্তান।
সরকারি আদেশ অনুযায়ী, তিনি জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন-ভাতা পাবেন। উপদেষ্টার পদের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর থাকবে।





































