কারো ধর্মীয় মূল্যবোধে আঘাত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়: বাঁধন
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন এক ফেসবুক স্ট্যাটাসে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ এবং রাষ্ট্রীয় অবস্থান নিয়ে মন্তব্য করেছেন।
তিনি স্ট্যাটাসে বলেন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং বর্ণ-ধর্ম-জাতের ভেদাভেদ ভুলে মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক সামাজিক চর্চা। কিন্তু এ ধরনের পরিবেশে কেউ উসকানি সৃষ্টি করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বাঁধন আরও বলেন, কারো ধর্মীয় মূল্যবোধে আঘাত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ধর্মীয় অবমাননা হোক বা রাষ্ট্রীয় অবমাননা এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
একজন নাগরিক হিসেবে তিনি এ বিষয়ে রাষ্ট্রের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।



































