২১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ২১ জুন ২০২৬

আপডেট: ২২:১৮, ২১ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য না করার আহ্বান শাহেদের

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য না করার আহ্বান শাহেদের
ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ ও অপ্রত্যাশিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২১ জুন) মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) অ্যাডভোকেট মো. শাহীন খান স্বাক্ষরিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে সদস্য সচিব শাহেদ আহমেদ এ নির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের কোনো নেতা বা দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এতে আরও বলা হয়, কোনো নেতার কর্মকাণ্ড নিয়ে আপত্তি বা মতভেদ থাকলে তা দলীয় নির্ধারিত ফোরামে আলোচনা করা উচিত। দলের বৃহত্তর স্বার্থে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবসহ কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রত্যাশিত মন্তব্য না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়