০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:১৬, ৩ মার্চ ২০২৬

বাফুফের সঙ্গে চুক্তি: ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার

বাফুফের সঙ্গে চুক্তি: ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) গাইডলাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরির উদ্যোগ, ফুটবল কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে বাফুফে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সদস্য গোলাম গাউছ, সদস্য কামরুল হাসান হিলটন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু)-এমপি, সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ সারোয়ার (সোহেল), পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জে তৃণমূল ফুটবল বিকাশে প্রশিক্ষণ, টুর্নামেন্ট আয়োজন, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিতকরণে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

সর্বশেষ

জনপ্রিয়