০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৪৭, ৩ মার্চ ২০২৬

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণে গ্রেপ্তার ২

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) রাত একটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ডেমরার সারুলিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রূপগঞ্জের নরাবটেক এলাকার প্রয়াত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে ফালান (৫০)।

তারা দু’জনই ধর্ষণ মামলাটির এজাহারভুক্ত আসামি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সকালে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী শিশু এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও দেওয়া হয়। পরে শিশুটি বাবা-মায়ের কাছে ধর্ষণের কথা জানায়। কিন্তু এ নিয়ে জানতে চাইলে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারটিকে হুমকি-ধমকি দিতে থাকে। পরে ঘটনার ১১ দিন পর রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন শিশুটির পিতা।

র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, আসামিদের গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়