এতিম ছাত্রদের নিয়ে এস. আলম রাজীবের ইফতার মাহফিল ও দোয়া
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের অংশ গ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে জেলা ও মহানগর সাইবার ইউজার দলের আয়োজনে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীবের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্তিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, সাইবার ইউজার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও মহানগর জাসাসের সহসভাপতি এস. আলম সাইদুল, সহসভাপতি এম.এ. সাত্তার ভুট্টো, সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সমাজসেবক মো. বাবুল, মহানগর সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, মো. রাব্বী আহমেদ, মো. আল আমীন, বন্দর থানা সাইবার ইউজার দলের মো. সোহেল, সদর থানা সাইবার ইউজার দল নেতা নাফিজ রহমান তালুকদার, আবু মালেক, দ্বীন ইসলাম, রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ ‘ ১৯৭১ এবং চব্বিশের আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।





































