২৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুটি ইস্পাত কারখানাকে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানে হাইটেক স্টিল মিলস এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সর্বশেষ

জনপ্রিয়