১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:১৩, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৪, ১৮ নভেম্বর ২০২৬

পরিবেশের ক্ষতিসাধনে সোনারগাঁয়ের তাসনিম কেমিক্যালকে ২০ হাজার টাকা জরিমানা

পরিবেশের ক্ষতিসাধনে সোনারগাঁয়ের তাসনিম কেমিক্যালকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ -এর অঙ্গপ্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেডকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।

প্রতিষ্ঠানটি সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটের সোনাউল্লাহ এলাকার চররমজানে অবস্থিত।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে।

সর্বশেষ

জনপ্রিয়