কওমি মাদ্রাসার চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ আলেমদের মতবিনিময় সভা
কওমি মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ আলেমদের করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমরা অংশ নেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর পশ্চিম দেওভোগের আদর্শনগর এলাকায় সিরাজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজীপাড়া মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)। বিশেষ অতিথি ছিলেন মারকাযুদ দাওয়াহর সাবেক শিক্ষক ও কেরানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাব্বত হোসাইন।
সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দেওভোগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও লেখক মাওলানা আবদুল গাফফার শাহপুরী, বাইতুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল গণী, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জের পরিচালক মাওলানা নোমান সিদ্দিকী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জুবায়ের আহমদ, নরসিংপুর আহমদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম বিন আব্দুল কাদির, পাইনাদী দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আমীমুল ইহসান, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, লেখক ও গবেষক মাওলানা আমিনুর রহমান নড়াইলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন গেদ্দারবাজার ইসলাহুল বানাত মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, শান্তিনগর মারকাযুত তাকওয়া মাদ্রাসার পরিচালক মুফতি হুমায়ুন কবীর, মাওলানা আহসানুল্লাহ উজানবী, মাসদাইর আফজাল রাজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা, চানমারি তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা শামীম আহমদ, নায়েবে মুহতামিম মাওলানা আবদুল আওয়াল, ওয়াবদারপুর মারকাযুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল-আমীন আনসারী, মাদ্রাসাতুল ইলহামের পরিচালক মাওলানা মহিউদ্দিন আহমদ, আলীরটেক আলম শামসুন্নাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বেলাল হুসাইন, চরকাশীপুর বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক, সিরাজুল উলুম মাদ্রাসার নাযিমে তালিমাত মুফতি মুঈনুল ইসলাম, আদর্শনগর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান, মাসদাইর মিফতাহুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শরীফ মাহমুদ, মুফতি তৌফিক বিন হারিছ ও মাওলানা আবু রায়হানসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা।





































