৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৫৭, ২৯ আগস্ট ২০২৬

কাশীপুরে আল-ইত্তেহাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

কাশীপুরে আল-ইত্তেহাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জের কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিরাতুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় উত্তর গোয়ালবন্দ ব্যাংক কলোনি সংলগ্ন কারী বাড়ি বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব মো. জাবেদ আলম। বিশেষ মেহমান ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ শ্যামল খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদুল ইসলাম ভেন্ডার।

অনুষ্ঠানে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন নাশীদ শিল্পী ইসলামী সংগীত পরিবেশন করেন। নাশীদ পরিবেশনার পাশাপাশি রাসুলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ, ইসলামী মূল্যবোধ, নৈতিক সমাজ গঠন ও মানবসেবার ওপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ পর্বে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ইসলামী আদর্শের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি রাত পর্যন্ত নাশীদ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চলে। পরে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়