২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩১, ২৪ আগস্ট ২০২৬

রূপগঞ্জে নাগরিক সেবায় প্রশাসনের ওয়ানস্টপ সার্ভিস

রূপগঞ্জে নাগরিক সেবায় প্রশাসনের ওয়ানস্টপ সার্ভিস

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ওয়ানস্টপ সার্ভিস’ কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় সেবা ও তথ্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সরকারি সেবা গ্রহণে নাগরিকদের সময়, শ্রম ও ভোগান্তি কমবে। একই সঙ্গে সরকারি সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণে সকল নাগরিককে ওয়ানস্টপ সার্ভিস কার্যক্রমের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

‘জনগণের সেবা, জনগণের দোরগোড়ায়’ এই প্রত্যয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যক্রমটি পরিচালনা করছে।

সর্বশেষ

জনপ্রিয়