০৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৮, ৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ পাতা হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পাতা হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়