০৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৮, ৫ আগস্ট ২০২৬

বন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলোচনা সভা, দোয়া ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির আহমেদ চৌধুরী ও নাইমুর হাসান, গণঅধিকার পরিষদের প্রতিনিধি মেহবুব হাসান এবং জুলাই যোদ্ধা জুম্মন ও মেহেদী হাসান ইমন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত গণআন্দোলনের বহিঃপ্রকাশ। তারা গণতন্ত্রের বিকাশ, জনগণের ক্ষমতায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়