ফতুল্লায় নামাজে বের হয়ে নিখোঁজ কিশোর; থানায় জিডি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর কাশিপুর এলাকা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম আব্দুল্লাহ মাহমুদ (১৫)। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের ছাপার পাঞ্জাবি ও সাদা পায়জামা। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের বড় ভাই সাকিব মাহমুদ থানায় জিডিটি করেছেন।
পরিবার চরম উদ্বেগে রয়েছে। কেউ যদি আব্দুল্লাহ মাহমুদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর:
বাবা: ০১৯২৩২৪৩৮৫২ / ০১৬৩৯৭৭৭৪৮৭
বড় ভাই: ০১৯৮৬১১১১৩৮
চাচা: ০১৯১৩৩২৫৬৭১





































