১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ

আড়াইহাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ও স্থানীয়রা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি ছাত্রীকে চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা যায়। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে বহিষ্কার ও বিচারের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি মহল তার কাছ থেকে আগেই লক্ষাধিক টাকা আদায় করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তিনি বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছে ঘটনাটি জানতে পারেন এবং স্থানীয় ব্যক্তিত্বদের অবহিত করেন। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। তবে ভুক্তভোগী বা অন্য কারও কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়