১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সাথে মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই মাদকবিরোধী আলোচনা সভা করা হয়। 

এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।

এসময় বক্তারা বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকে সচেতন হলেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যাল প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়