১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান আর নেই

বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান আর নেই

বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান (৭৫) আর নেই।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর বন্দর গকুলদাসের বাগ কুড়িপাড়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বন্দর উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্দর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বন্দর উপজেলা প্রশাসন  ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়