১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জমি সংক্রান্ত বিরোধে হুমকির অভিযোগে ফতুল্লা থানায় জিডি

জমি সংক্রান্ত বিরোধে হুমকির অভিযোগে ফতুল্লা থানায় জিডি

ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হুমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. রফিকুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় তিনি জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মো. রফিকুল ইসলামের শ্বশুরের জমি ক্রয়ের জন্য ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুরে শহরের টানবাজারস্থ মৃত আব্দুর রহিমের ছেলে মো. জয়নাল আবেদীন একটি বায়নাপত্র সম্পন্ন করেছিলেন। পরে বিভিন্ন কারণে জমি কেনাবেচা সম্পন্ন না হওয়ায় ২০১৪ সালের ২ এপ্রিল বায়নাপত্র বাতিল করে টাকা ফেরত দেওয়া হয়।

তবে এরপর থেকেই জয়নাল আবেদীন বিভিন্ন সময় অভিযোগকারী, তার স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকিসহ থানায় মিথ্যা জিডি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি আরও ২–৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফতুল্লা থানাধীন আজমেরী বাগ এলাকায় জেলা পরিষদ রেজিস্ট্রেশন কমপ্লেক্স সংলগ্ন মসজিদ মার্কেটের নিচতলায় অভিযোগকারীর অফিস চেম্বারে প্রবেশ করে গালিগালাজ করেন। একপর্যায়ে মারধরের চেষ্টা করা হয় এবং অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা না দিলে মিথ্যা মামলায় জড়ানোসহ পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে অভিযোগ করা হয়েছে, এ ঘটনায় বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়