০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৭, ৪ মার্চ ২০২৬

বন্দরে মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে মাঝে মাংস বিতরণ

বন্দরে মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে মাঝে মাংস বিতরণ

বিএনপি নেতা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে সহমর্মিতার কর্মসূচীর অংশ হিসেবে বন্দর উপজেলার চার এলাকার এক হাজার গরিব ও দুস্থ্য পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার কলাগাছিয়া, মুছাপুর ইউনিয়ন, সিটি কর্পোরেশনের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে মাংস বিতরণ করা হয়।

দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে বিনামূল্যে মাংস পেয়ে দুস্থ্য পরিবারগুলোর মুখে হাসি দেখা যায়। এ সময় অনেকেই মাসুদুজ্জামানের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ১২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকু, মহানগর বিএনপির সদস্য শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শহীদুল ইসরাম রিপন, সাবেক যুবদল নেতা ইব্রাহীম খান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ভিক্টর মৃধা, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রয়েল আমীনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে উপস্থিত ছিল তার ছোটভাই শামীম ও বিএনপি নেতা মনির সরদার।

সর্বশেষ

জনপ্রিয়