নবনিযুক্ত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ এম. সোলায়মান নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মকাল কামনা করেন।
এ সময় নারায়ণগঞ্জ শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক ভোগান্তি নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ক্লাব সভাপতি এম. সোলায়মান শহরকে হকার ও যানজটমুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে বাস্তবসম্মত ও মানবিক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহসভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. জাহিদ হোসেন, মো. আলতাফ হোসেন ও অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদ (গালিব)সহ ক্লাবের অন্যান্য সদস্য।
সাক্ষাৎ শেষে ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর কর্মকাল কামনা করা হয়।





































