২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ২১:৪৯, ২৭ জুলাই ২০২৬

জুলাইয়ের চেতনা ধারণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: আব্দুল্লাহ আল আমিন

জুলাইয়ের চেতনা ধারণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: আব্দুল্লাহ আল আমিন

জুলাইয়ের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, স্বাধীন চিন্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার অগ্রভাগে থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক বিশেষ আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে। সেই অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি, জুলাইয়ের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে সবসময় জ্ঞানচর্চা, স্বাধীন চিন্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার অগ্রভাগে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধিরাও যদি কখনো জনগণের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হন, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন সমাজ যেন তাঁদেরও প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। এটাই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সর্বশেষ

জনপ্রিয়