২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ২৭ জুলাই ২০২৬

হারুন-উর-রশীদ বাবুলের মৃত্যুতে ড. তৈমূর আলম খন্দকারের শোক

হারুন-উর-রশীদ বাবুলের মৃত্যুতে ড. তৈমূর আলম খন্দকারের শোক

বৃহত্তর মাসদাইর এলাকার সামাজিক সংগঠন সমাজকল্যাণ প্রভাতী সংসদের সাবেক সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।

সোমবার (২৭ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, ১৯৬৮ সালে বৃহত্তর মাসদাইর এলাকাকে নিয়ে সমাজকল্যাণ প্রভাতী সংসদ প্রতিষ্ঠার পর থেকেই হারুন-উর-রশীদ বাবুল সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি প্রভাতী সংসদের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

ড. তৈমূর আলম খন্দকার বলেন, ব্যক্তিগত জীবনেও হারুন-উর-রশীদ বাবুল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি বাগে জান্নাত এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি, বাগে জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, “জীবনের শুরু থেকেই বাবুল আমার একজন ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। সব সময় আমাদের পারস্পরিক যোগাযোগ অটুট ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
 

সর্বশেষ

জনপ্রিয়