২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ২৭ জুলাই ২০২৬

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শৈলকুঁইড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক টিক্কা দাপা শৈলকুঁইড়া এলাকার গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টিক্কা স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের অনুসারী।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক টিক্কার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়