২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ জুলাই ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিজ বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিজ বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০১৬ সালের ২৫ জুলাই তিনি নিজ বাসভবনে মারা যান।

আব্দুল আজিজ বাচ্চু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির নেতা জাকির খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলার মুখোমুখি হন। এর মধ্যে নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলায়ও তিনি আসামি ছিলেন। সম্প্রতি ওই মামলায় আদালত জাকির খান, আব্দুল আজিজ বাচ্চুসহ সব আসামিকে খালাস দেন।

বিএনপি নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা ও হয়রানি করা হয়েছিল। তবে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্মরণ করছেন। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়