২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫২, ২৭ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রশক্তির আহ্বায়ক সিয়াম, সদস্য সচিব জিসান

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রশক্তির আহ্বায়ক সিয়াম, সদস্য সচিব জিসান

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার তিন মাস মেয়াদি ৬২ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সিয়াম হাওলাদারকে আহ্বায়ক এবং সাব্বির হোসেন জিসানকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. জুনাইদুল হককে মুখ্য সংগঠক, মুশফিকুল হাসান ও মোহাম্মদ আমির রাতুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাওসিফ দিদারকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া ইফরানকে মুখপাত্র এবং ওজিহা জান্নাত ও ত্রিশা ইসলামকে সহ-মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিফাত ও আলীফ মো. জারিফ। সদস্য করা হয়েছে তামিম খন্দকার ও শারমিন আক্তারকে। সব মিলিয়ে কমিটিতে ৬২ জন সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতাদের সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং গঠনমূলক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়