১৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ১৭ জুলাই ২০২৬

শিক্ষার্থীরাই স্বৈরাচারমুক্ত করতে মূল ভূমিকা রেখেছে: মুনতাছির

শিক্ষার্থীরাই স্বৈরাচারমুক্ত করতে মূল ভূমিকা রেখেছে: মুনতাছির

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও জীবন ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে শিক্ষার্থীরাই মূল ভূমিকা রেখেছে।

শুক্রবার (১৭ জুলাই) আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ‘তৃণমূল প্রতিনিধি সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম।

মুনতাছির আহমাদ বলেন, একজন শিক্ষার্থী দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষার্থীরা পিছু হটলে দেশ কখনোই স্বৈরাচারমুক্ত হতো না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের সব জনশক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, ছাত্রদের নৈতিকতা ও মানসিকতার বিকাশ ঘটিয়ে ইসলাম ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক এম মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সর্বশেষ

জনপ্রিয়