০২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:১৯, ১ মার্চ ২০২৬

যুবদল নেতা শাহেদের নামে অপপ্রচার, থানায় অভিযোগ

যুবদল নেতা শাহেদের নামে অপপ্রচার, থানায় অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুদলের সদস্য সচিব মো. শাহেদ আহমেদ। 

রবিবার (১ মার্চ) এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন এই বিএনপি নেতা।

অভিযোগে শাহেদ আহমেদ বলেন, কিছুদিন আগে অনলাইন নিউজ পোর্টাল নজরবিডি ডটকম- এ একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, এক নারীর সাথে কয়েকজন পুরুষ মাদক সেবনের সময় ধরা পড়েছে। রবিবার দুপুর দেড়টার সময় দেখতে পাই, ওই ভিডিওটি নারায়ণগঞ্জের একটি ফেসবুক পেজ বা আইডি থেকে আমার নাম উল্লেখ করে পোস্ট করা হয়েছে এবং দাবি করা হচ্ছে ভিডিওতে থাকা ব্যক্তি আমি। ভিডিওতে থাকা ব্যক্তি আমি নই এবং ওই ব্যক্তিদের কাউকেই আমি চিনি না। এভাবে আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আমার ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হামিদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়ট যাচাই করে দেখবো।”

সর্বশেষ

জনপ্রিয়