২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কলাগাছিয়ায় খেলাফত মজলিসের সঙ্গে সিরাজুল মামুনের মতবিনিময়

কলাগাছিয়ায় খেলাফত মজলিসের সঙ্গে সিরাজুল মামুনের মতবিনিময়

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে খেলাফত মজলিস-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলাগাছিয়া এলাকায় অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় এবিএম সিরাজুল মামুন বলেন, বিগত জাতীয় নির্বাচনে ‘দেয়ালঘড়ি’ প্রতীক নিয়ে কলাগাছিয়া ইউনিয়নের ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টিতে বিপুল ভোটে বিজয় অর্জন দলের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন। তিনি এ সমর্থনকে স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজে লাগানোর আহ্বান জানান এবং ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুস্তাফিজুর রহমান মুনঈম, বন্দর থানা সহ-সভাপতি ফারুকুল ইসলাম প্রধান, মুহাম্মদ শাহিদুজ্জামান, কলাগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়